Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইডেনের ছাত্রীকে যৌন নিপীড়ন : জামিন পেলেন গায়ক অন্তু

BN DESK
03 April 2026, 04:51 AM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্ক : ইডেন কলেজের এক ছাত্রীকে যৌন নিপীড়নের মামলায় গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন তরুণ গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তু।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে জাহিদ অন্তুর পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. নজরুল ইসলাম জামিন চেয়ে শুনানি করেন। জামিনের বিরোধীতা করেন বাদিপক্ষে এড. জসীম উদ্দিন।

প্রসিকিউশন বিভাগের এসআই তাহমিনা আক্তার জানান, আদালত উভয়পক্ষের শুনানি নিয়ে ৫০০ টাকা মুচলেকায় আগামী ১৯ এপ্রিল পর্যন্ত আসামিকে জামিন দিয়েছেন। এদিন মামলার বাদিও আদালতে হাজির হয়ে জামিনের বিরোধিতা করেন বলে জানান তাহমিনা আক্তার।

যৌন নিপীড়নের অভিযোগ ওই ছাত্রী মঙ্গলবার (৩১ মার্চ) রাতে মামলা করেন। মামলার পর বুধবার সকালে গুলশান এভিনিউ থেকে জাহিদ অন্তুকে গ্রেফতার করে পুলিশ। এদিকে আসামির পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করে বৃহস্পতিবার শুনানি করবেন বলে আদালতকে জানান। আদালত তাকে কারাগারে পাঠিয়ে আজ বৃহস্পতিবার জামিন শুনানির দিন ধার্য করেছিলেন। 

মামলার অভিযোগে জানা যায়, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র-টিএসসিতে গিটার ক্লাসকে কেন্দ্র করে জাহিদের সঙ্গে ওই ছাত্রীর পরিচয়। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে সেই সম্পর্ক ভেঙে গেলে তাদের যোগাযোগ বন্ধ হয়ে যায় বলে ওই ছাত্রী মামলায় উল্লেখ করেন। মামলায় বলা হয়েছে, জাহিদের বাসায় একটি পণ্যের ফটোশুটের কথা থাকায় ২৭ মার্চ সন্ধ্যায় তার হোয়াটসঅ্যাপ নম্বরে কথা হয় এবং বাসায় যেতে বলেন।

মঙ্গলবার সন্ধ্যায় তিনি জাহিদের গুলশানের বাসায় যান। সেখানে জাহিদ তাকে যৌন নিপীড়ন করেন। তিনি বাধা দিলে তাকে এলোপাতাড়ি মারধর করেন আসামি। পরে তিনি কৌশলে জাহিদের বাসা থেকে বের হয়ে স্বজনদের সহায়তায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

ইডেনের ছাত্রীকে যৌন নিপীড়ন : জামিন পেলেন গায়ক অন্তু

B
BN DESK | 02 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার