Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইতালিয়ান কাপ জিতে ২০১০ সালের স্মৃতি ফেরাল ইন্টার

BN DESK
02 September 2026, 05:21 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : ইন্টার মিলান দুর্দান্ত এক মৌসুমকে আরও স্মরণীয় করে রাখল ইতালিয়ান কাপ জয়ের মাধ্যমে। রোমে অনুষ্ঠিত ফাইনালে লাৎসিওকে ২-০ গোলে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে ইতালির অন্যতম সফল ক্লাবটি। এর মধ্য দিয়ে ২০১০ সালের পর প্রথমবার একই মৌসুমে সিরি ‘আ’ ও ইতালিয়ান কাপ জয়ের কীর্তি গড়ল ইন্টার।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইন্টার। তারই ফল আসে ১৪ মিনিটে। লাৎসিও রাইটব্যাক অ্যাডাম মারুসিচের আত্মঘাতী গোলে এগিয়ে যায় মিলানের দল। ডান দিক থেকে আসা বিপজ্জনক ক্রস ক্লিয়ার করতে গিয়ে ভুলবশত নিজেদের জালেই বল পাঠিয়ে দেন মারুসিচ। অপ্রত্যাশিত সেই গোলের পর আরও চাপে পড়ে যায় লাৎজিও। প্রথমার্ধের ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইন্টারের আর্জেন্টাইন অধিনায়ক লাউতারো মার্টিনেজ। দারুণ এক আক্রমণ থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় গোল করে দলের জয় অনেকটাই নিশ্চিত করেন তিনি। দ্বিতীয়ার্ধে লাৎসিও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ইন্টারের রক্ষণভাগ ছিল অনড়।

এই মৌসুমে আগেই ২১তম সিরি ‘আ’ শিরোপা নিশ্চিত করেছিল ইন্টার। এবার কাপ জয় করে তারা ইতালিয়ান ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্ব আরও জোরালোভাবে প্রতিষ্ঠা করল। ২০১০ সালে হোসে মরিনহোর অধীনে চ্যাম্পিয়ন্স লিগ, সিরি ‘আ’ ও ইতালিয়ান কাপ জিতে ট্রেবল করেছিল ইন্টার। সেই সাফল্যের পর এবারই প্রথম লিগ ও কাপ একসঙ্গে জিতল তারা।

ম্যাচ শেষে উচ্ছ্বাস প্রকাশ করেন ইন্টার কোচ ক্রিস্টিয়ান চিভু। তিনি বলেন, চমৎকার একটি মৌসুমে এই ট্রফিগুলো আমাদের প্রাপ্য ছিল। লিগ ও কাপ-একই সঙ্গে দুটি জেতা সহজ কথা নয়। আমরা দারুণ খুশি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

ইতালিয়ান কাপ জিতে ২০১০ সালের স্মৃতি ফেরাল ইন্টার

B
BN DESK | 14 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার