Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইতালি প্রবাসী বাবার কাছে যাওয়া হলো না সাব্বিরের

BN DESK
21 June 2024, 01:32 PM পড়তে ১ মিনিট
ইতালি প্রবাসী বাবার কাছে যাওয়া হলো না সাব্বিরের

নিউজ ডেস্ক: অবৈধভাবে সাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার পথে মাদারীপুরের সাব্বির আকন (১৮) নামের এক যুবক মারা গেছেন। এ খবর পাওয়ার পর থেকে নিহতের বাড়িতে চলছে শোকের মাতম।

নিহত সাব্বির আকন মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের পশ্চিম কালাইমার গ্রামের মামুন আকনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, অভিবাসন প্রত্যাশীদের বহনকারী দুটি নৌকা সোমবার (১৭ জুন) ইতালির দক্ষিণ উপকূলে ডুবে যায়। এতে ১১ বাংলাদেশি নিহত হন। নিহতদের মধ্যে সাব্বির আকনও রয়েছেন। নিহত সাব্বিরের বাবাও দুই বছর আগে একইভাবে অবৈধপথে ইতালি যান। সাব্বির তার বাবার কাছেই যাচ্ছিলেন।

নিহত সাব্বিরের মা রহিমা বেগম বলেন, ইতালি যাওয়ার পথে সাগরে ট্রলারডুবিতে আমার ছেলে সাব্বির মারা গেছে। আমার সংসারের বড় ছেলে ছিল সাব্বির। সবাইকে সুখে রাখতে সে ইতালি যাওয়ার উদ্দেশ্যে বের হয়। কিন্তু তার আগেই আমার ছেলে মারা গেলো। আমি চাই সরকার যেন দ্রুত আমার ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

ইতালি প্রবাসী বাবার কাছে যাওয়া হলো না সাব্বিরের

B
BN DESK | 21 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার