Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইতিবাচক থাকতে বললেন হামজা

BN DESK
09 October 2025, 09:01 PM পড়তে ১ মিনিট
ইতিবাচক থাকতে বললেন হামজা

স্পোর্টস ডেস্ক : ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে তিনটি ম্যাচ খেলে ফেলেছেন। এর মধ্যে একটি করে জয়, ড্র ও হার আছে। তিনটি ম্যাচেই নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন। আগের রাতে এশিয়ান কাপ বাছাই পর্বেও সাবলীল ছিলেন হামজা। 

তবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ জিততে না পেরে পুরোপুরি হতাশ হননি। দৃষ্টি দিয়েছেন আরও সামনের দিকে। এশিয়ান কাপ বাছাইয়ে অক্টোবরে বাংলাদেশের দুটি ম্যাচ হবে। প্রতিপক্ষ হংকং, যারা আগের দিন ভারতকে হারিয়েছে। সেই হংকংয়ের বিপক্ষে লড়াইয়ের প্রতিজ্ঞা হামজার।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমর্থকদের উদ্দেশে দেওয়া এক বার্তায় হামজা লিখেছেন, ’আমরা যেমনটা চেয়েছিলাম, তা হয়নি! কিন্তু দল ও জাতি হিসেবে আমরা গর্বিত হতে পারি! আমাদের ইতিবাচক থাকতে হবে, কারণ এটা তো মাত্র শুরু। ইনশাআল্লাহ খুব শিগগিরই আমরা সেই জায়গায় পৌঁছাবো, যেখানে পৌঁছাতে চাই! ভালোবাসা ও সমর্থনের জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। দেখা হবে অক্টোবরে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

ইতিবাচক থাকতে বললেন হামজা

B
BN DESK | 11 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার