Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইতিহাসের সমাপ্তি ঘটিয়ে বন্ধ হচ্ছে স্কাইপে

BN DESK
01 September 2026, 05:45 PM পড়তে ১ মিনিট
ইতিহাসের সমাপ্তি ঘটিয়ে বন্ধ হচ্ছে স্কাইপে

তথ্যপ্রযুক্তি ডেস্ক: এক সময় ভিডিও কলিং মানেই ছিল স্কাইপে। তবে ব্যক্তিগত ও কর্পোরেট যোগাযোগের প্রধান মাধ্যম এই অ্যাপ্লিকেশনটি ধীরে ধীরে জনপ্রিয়তা হারাতে থাকে। মাইক্রোসফট একসময়ের জনপ্রিয় যোগাযোগমাধ্যম স্কাইপে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছিল আরও আগেই। অবশেষে আজ (৫ মে) আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপে। 

২০০৩ সালে চালু হওয়া স্কাইপে ছিল প্রথম দিকের ভয়েস ও ভিডিও কলিং প্ল্যাটফর্ম, যেটি ব্যবহার করতেন বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ। ২০১১ সালে মাইক্রোসফট ৮.৫ বিলিয়ন ডলারে স্কাইপে কিনে নিলে, এটি আরও বিস্তৃত ব্যবহারকারীর দখলে চলে আসে। তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়েছে প্রযুক্তির ভাষা, এসেছে জুম, গুগল মিট, টিমসসহ নানা প্ল্যাটফর্ম। আর এতেই ক্রমেই পিছিয়ে পড়ে স্কাইপে।বন্ধ করে দেওয়ার ঘোষণার পর থেকেই স্কাইপের সব কার্যক্রম ধীরে ধীরে মাইক্রোসফট টিমসে স্থানান্তর করা হয়। স্কাইপে বন্ধ হয়ে গেলেও তাই ব্যবহারকারীরা তাদের আগের সব সুবিধা টিমসের মাধ্যমেই পাবেন। স্থানান্তরের প্রক্রিয়া সহজ করতে স্কাইপের বর্তমান ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টের তথ্য দিয়েই মাইক্রোসফট টিমসে বিনা খরচে লগইন করতে পারবেন। এতে আগের মতোই ব্যক্তিগত ও গ্রুপ কল, বার্তা আদান-প্রদান, ফাইল শেয়ারিংসহ অন্যান্য সুবিধা পাওয়া যাবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
তথ্যপ্রযুক্তি

ইতিহাসের সমাপ্তি ঘটিয়ে বন্ধ হচ্ছে স্কাইপে

B
BN DESK | 05 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার