Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইতিহাস গড়তে কানাডায় যাচ্ছে ওয়ারফেজ

BN DESK
04 September 2026, 05:24 AM পড়তে ১ মিনিট
ইতিহাস গড়তে কানাডায় যাচ্ছে ওয়ারফেজ

এবার বাংলাদেশের তুমুল জনপ্রিয় তাদের গৌরবময় ৪০ বছরের সংগীতযাত্রা উদযাপন করবে কানাডার মঞ্চে। এমএনসি এন্টারটেইনমেন্টের আয়োজনে আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাসজুড়ে কানাডার বিভিন্ন শহরে অনুষ্ঠিত হবে ‘ওয়ারফেজ কানাডা ট্যুর ২০২৫’।

এদিকে বহুল কাঙ্খিত এই ট্যুরকে কেন্দ্র করে কানাডার সংগীতপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।

এ প্রসঙ্গে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে— ‘এটা শুধু একটি কনসার্ট নয়; এটি চার দশকের রক ঐতিহ্যের উদযাপন। প্রস্তুত থাকুন, কারণ কানাডার মঞ্চে ইতিহাস গড়তে আসছে ওয়ারফেজ।

উল্লেখ্য, কানাডার যেসব শহরে কনসার্ট করবে ওয়ারফেজ: লন্ডন (০৬ সেপ্টেম্বর), ভ্যাঙ্কুভার (০৭ সেপ্টেম্বর),এডমন্টন (১২ সেপ্টেম্বর), হ্যালিফ্যাক্স (১৪ সেপ্টেম্বর), সেন্ট জনস (১৯ সেপ্টেম্বর), রেজিনা (২০ সেপ্টেম্বর), সাসকাচুয়ান (২১ সেপ্টেম্বর), টরন্টো (২৬ সেপ্টেম্বর), অটোয়া (২৭ সেপ্টেম্বর) ও উইনিপেগ (০৩ অক্টোবর)।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

ইতিহাস গড়তে কানাডায় যাচ্ছে ওয়ারফেজ

B
BN DESK | 27 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার