Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইতিহাস গড়ে লিভারপুলে জার্মান প্লেমেকার উইর্টজ

BN DESK
02 September 2026, 07:41 AM পড়তে ১ মিনিট
ইতিহাস গড়ে লিভারপুলে জার্মান প্লেমেকার উইর্টজ

আন্তর্জাতিক ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল নতুন এক ইতিহাস গড়েছে দলবদলের বাজারে। বায়ার লেভারকুসেন থেকে জার্মান প্লেমেকার ফ্লোরিয়ান উইর্টজকে রেকর্ড ১১ কোটি ৬০ লাখ পাউন্ডে দলে টেনেছে অলরেডরা, যা ক্লাবের ইতিহাসে তো বটেই বরং ইংলিশ ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ট্রান্সফার ফি।

শুক্রবার (২০ জুন) ক্লাবের ট্রেনিং গ্রাউন্ডে স্বাস্থ্য পরীক্ষার পর চূড়ান্ত হয় পাঁচ বছরের চুক্তি। কোচ আর্নে স্লটের অধীনে ২০৩০ সাল পর্যন্ত অ্যানফিল্ডেই খেলবেন ২২ বছর বয়সী এই মিডফিল্ডার। উইর্টজের এই চুক্তি ছাড়িয়ে গেছে ২০১৮ সালে ভার্জিল ফন ডাইককে দলে টানতে ব্যয় করা ৭৫ মিলিয়ন পাউন্ডের পুরনো রেকর্ডকেও। মূল ফি হিসেবে ১০ কোটি পাউন্ড নিশ্চিত হলেও অতিরিক্ত পারফরম্যান্স বোনাসের (অ্যাড-অনস) মাধ্যমে তা বাড়তে পারে আরও ১ কোটি ৬০ লাখ পাউন্ড। এই বাড়তি অর্থ যুক্ত হলে, উইর্টজ হবেন ইংলিশ ফুটবলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়দের একজন। 

উল্লেখ্য, ২০২৩ সালে চেলসি ১০ কোটি ৭০ লাখ পাউন্ডে এনজো ফের্নান্দেজকে কিনে রেকর্ড গড়েছিল, যা উইর্টজের ট্রান্সফারে ছাড়িয়ে যেতে পারে এছাড়া চেলসি ময়সেস কাইসেদোর জন্য প্রাথমিকভাবে ১০০ মিলিয়ন পাউন্ড খরচ করলেও অ্যাড-অনসসহ তার ট্রান্সফার ফি ১১৫ মিলিয়ন পাউন্ড পর্যন্ত পৌঁছাতে পারে।

উইর্টজের প্রতি আগ্রহ ছিল ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ এবং রিয়াল মাদ্রিদের মতো জায়ান্টদেরও। তবে নিজেই লিভারপুলে খেলার ইচ্ছা প্রকাশ করেন তিনি। লিভারপুলে যোগ দিয়েই উইর্তজ বলেন, ‘গত মৌসুমে তারা প্রিমিয়ার লিগ জিতেছে। আমার লক্ষ্য এবারও সেটাই থাকবে। চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্নও আছে। আমি উচ্চাকাঙ্ক্ষী এবং এই নতুন অ্যাডভেঞ্চারে দারুণ রোমাঞ্চিত।’

২০১৮ সালে মাত্র ১৭ বছর বয়সে বুন্দেসলিগায় অভিষেক হয় উইর্টজের। এরপর লেভারকুসেনের জার্সিতে ১৯৭ ম্যাচে করেন ৫৭ গোল, সঙ্গে ৪৪টি অ্যাসিস্ট। ২০২০ সালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে গোল করে তিনি হয়েছিলেন বুন্দেসলিগা ইতিহাসে সবচেয়ে কম বয়সী গোলদাতা। গত মৌসুমে জার্মান শীর্ষ লিগে সবচেয়ে বেশি প্রভাবশালী ড্রিবলার হিসেবেও তার নাম উঠে আসে। নতুন মৌসুমের দলবদলে উইর্টজের আগে লেভারকুসেন থেকেই ডাচ রাইটব্যাক জেরেমি ফ্রিমপংকে দলে নিয়েছিল মার্সিসাইড ক্লাবটি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

ইতিহাস গড়ে লিভারপুলে জার্মান প্লেমেকার উইর্টজ

B
BN DESK | 21 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার