Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইতিহাস গড়ে শেষ ১৬ তে লিভারপুল

BN DESK
02 September 2026, 11:02 AM পড়তে ১ মিনিট
ইতিহাস গড়ে শেষ ১৬ তে লিভারপুল

স্পোর্টস ডেস্ক : নতুন নিয়মের চ্যাম্পিয়ন্স লিগে সবার আগে নকআউট নিশ্চিত করেছে ইংলিশ ক্লাব লিভারপুর। নিজেদের মাঠ অ্যানফিল্ডে গতকাল রাতের ম্যাচে ফরাসি ক্লাব লিলকে হারাতে অবশ্য খানিক কাঠখড় পোড়াতে হয়েছে লিভারপুলকে। ১০ জনের দলকে পেয়েও অলরেডদের জয় ২-১ গোলে। আর এই জয় দিয়ে রীতিমত ইতিহাস গড়েছেন লিভারপুল ম্যানেজার আর্নে স্লট। 

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে মাত্র দ্বিতীয় কোচ হিসেবে কোনো ক্লাবের দায়িত্ব নিয়ে নিজের প্রথম সাত ম্যাচেই জিতলেন তিনি। ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে হ্যান্সি ফ্লিক নিজের প্রথম সাত ম্যাচ জিতেছিলেন বায়ার্ন মিউনিখের কোচের ভূমিকায়। ঘরের মাঠে বল পজেশন ধরে রেখে উপভোগ্য খেলাই উপহার দিয়েছে লিভারপুল। যদিও গোল পেতে সময় লেগেছে ৩৪ মিনিট পর্যন্ত। দলের সেরা তারকা মোহাম্মদ সালাহর গোলে এগিয়ে যায় লিভারপুল। ৫৯ মিনিটে আইসা মান্দি লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় লিল। ৩ মিনিট পরেই জোনাথন ডেভিডের গোলে সমতা আনে অতিথিরা। তবে ৬৭ মিনিটে বদলি হার্ভি এলিয়টের গোলে প্রত্যাশিত জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল। ৭ ম্যাচের সবকটায় জয় নিয়ে এখন পর্যন্ত সবার ওপরেই আছে আর্নে স্লটের দল। 

রেকর্ড তারা গড়েছে ইংলিশ ফুটবলের বিবেচনাতেও। মাত্র তৃতীয় ইংলিশ ক্লাব হিসেবে চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম সাত ম্যাচেই জিতল লিভারপুল। ২০২১-২২ মৌসুমে ইয়ুর্গেন ক্লপের লিভারপুলও প্রথম সাত ম্যাচ জিতেছিল, পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি এই কীর্তি গড়েছিল গত মৌসুমে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

ইতিহাস গড়ে শেষ ১৬ তে লিভারপুল

B
BN DESK | 22 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার