Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইনজুরিতে দীর্ঘ সময় মাঠের বাইরে ভিনিসিয়াস জুনিয়র

BN DESK
02 September 2026, 12:00 PM পড়তে ১ মিনিট
ইনজুরিতে দীর্ঘ সময় মাঠের বাইরে ভিনিসিয়াস জুনিয়র

স্পোর্টস ডেস্ক : লেগানেসের বিপক্ষে রিয়াল মাদ্রিদ ৩-০ ব্যবধানের জয়ে সেরা খেলোয়াড় ছিলেন ভিনিসিয়াস জুনিয়র ও আর্দা গুলের। এমবাপ্পেকে দিয়ে ম্যাচের প্রথম গোল করিয়ে প্রশংসিত হন ব্রাজিলিয়ান তারকা ভিনি। গোলটা তিনি নিজেই করতে পারতেন। 

ম্যাচে পুরো ৯০ মিনিট খেলার পর দুঃসংবাদ পেয়েছে রিয়াল মাদ্রিদ ও ভিনিসিয়াস। ইনজুরিতে পড়েছেন তিনি। লিভারপুলের বিপক্ষে ২৭ নভেম্বর রাতের ম্যাচে খেলতে পারবেন না। শুধু চ্যাম্পিয়ন্স লিগের ওই ম্যাচ নয় আশঙ্কা করা হচ্ছে এক মাসের মতো মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। ভিনির বাঁ-পায়ের মাংসপেশির পেছনের অংশে টান লেগেছে। যেটাকে বাইসেপস ফেমোরিস ইনজুরি বলা হয়। রিয়াল মাদ্রিদ বিবৃতি দিয়ে জানিয়েছে, পরীক্ষা করিয়ে তার ওই ইনজুরি ধরা পড়েছে। 

ব্রাজিলিয়ান তারকা ভিনি লিভারপুল ম্যাচ ছাড়াও গেটাফে, অ্যাথলেটিকো বিলবাও, আটালান্টা ও রায়ো ভায়োকানো ম্যাচ মিস করতে পারেন। এর আগে ইনজুরিতে পড়েছেন রিয়ালের এদার মিলিতাও, রদ্রিগো, দানি কারভাহাল, অঁরেলিন চুয়ামেনি, লুকাস ভাসকেস ও ডেভিড আলাবা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

ইনজুরিতে দীর্ঘ সময় মাঠের বাইরে ভিনিসিয়াস জুনিয়র

B
BN DESK | 26 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার