Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইনজুরি কাটিয়ে কামব্যাক : নতুন করে বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর নেইমার

BN DESK
02 September 2026, 03:50 PM পড়তে ১ মিনিট

দীর্ঘ দুই মাসের বেশি সময় চোটের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে সান্তোসের হয়ে আবার মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। বাম হাঁটুর ইনজুরি থেকে সেরে উঠে তিনি ক্যাম্পেওনাতো পওলিস্তা লিগে ভেলো ক্লাবের বিপক্ষে ম্যাচে খেলেন, যেখানে সান্তোস ৬-০ গোলের বড় জয় পায়।

ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। মাঠে নামার পরই তাকে বেশ আত্মবিশ্বাসী ও উদ্যমী দেখা যায়। কয়েকটি দৃষ্টিনন্দন মুহূর্ত উপহার দেওয়ার পাশাপাশি প্রতিপক্ষের কঠিন ট্যাকলও সহ্য করতে হয়েছে তাকে।

ম্যাচ শেষে সান্তোস কোচ হুয়ান পাবলো ভয়ভোদা নেইমারকে নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘নেইমারকে সবারই প্রয়োজন- সান্তোস, জাতীয় দল- সবাই। সে ভালো খেললে আনচেলত্তিও খুশি হবেন। সে বিশ্বমানের খেলোয়াড় এবং এখনো তার জয়ের তীব্র ইচ্ছা আছে। অনুশীলন ও ম্যাচ- সব জায়গাতেই সে নিজের সেরাটা দিতে চায়।’

গত বছরের ৭ ডিসেম্বর ব্রাজিলিয়ান লিগে ক্রুজেইরোর বিপক্ষে খেলার পর থেকেই মাঠের বাইরে ছিলেন নেইমার। বাম হাঁটুর মেনিস্কাসে অস্ত্রোপচারের কারণে দীর্ঘ সময় তাকে পুনর্বাসনে থাকতে হয়েছে।

নেইমারের প্রত্যাবর্তনের পর দলের ভবিষ্যৎ নিয়েও আশাবাদী কোচ ভয়ভোদা। তার মতে, ‘দল কঠোর পরিশ্রম করছে এবং ক্লাবের গুরুত্ব বুঝে খেলছে। নেইমার দলের তারকা হিসেবে থাকলে সবার কাছ থেকেই আরও বেশি পারফরম্যান্স আশা করা হবে।’

চোটমুক্ত হয়ে এখন নেইমারের মূল লক্ষ্য আগামী গ্রীষ্মের বিশ্বকাপ। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির দলে জায়গা করে নেওয়ার লক্ষ্যে নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে চান তিনি। বিশ্বকাপে ব্রাজিল গ্রুপ ‘সি’-তে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে, এরপর হাইতির মুখোমুখি হবে এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলবে স্কটল্যান্ডের বিরুদ্ধে।

চোট কাটিয়ে মাঠে ফেরা নেইমারের জন্য এটি শুধু প্রত্যাবর্তন নয়, বরং বিশ্বমঞ্চে নতুন করে নিজেকে প্রমাণের প্রস্তুতিও।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

ইনজুরি কাটিয়ে কামব্যাক : নতুন করে বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর নেইমার

B
BN DESK | 16 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার