Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইনস্টাগ্রামে ডিলিট হওয়া চ্যাট ফিরিয়ে আনার নিয়ম

BN DESK
08 July 2026, 01:50 AM পড়তে ১ মিনিট

অনেক সময় অসাবধানতাবশত ইনস্টাগ্রামে গুরুত্বপূর্ণ চ্যাট ডিলিট হয়ে যায়। ব্যক্তিগত কথোপকথন, অফিসের প্রয়োজনীয় বার্তা, ছবি বা গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে গেলে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা তৈরি হয়। বেশিরভাগ ব্যবহারকারী মনে করেন, একবার ডিলিট হয়ে গেলে সেই চ্যাট আর কখনও ফিরে পাওয়া সম্ভব নয়। তবে বাস্তবে বিষয়টি পুরোপুরি এমন নয়।

যদিও ইনস্টাগ্রামের মোবাইল অ্যাপে ডিলিট হওয়া ডাইরেক্ট মেসেজ পুনরুদ্ধারের জন্য আলাদা কোনো অপশন নেই, তবুও অফিসিয়াল একটি পদ্ধতিতে পুরোনো তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মোবাইল অ্যাপ থেকে চ্যাট ফেরানো যায়?

বর্তমানে ইনস্টাগ্রাম অ্যাপে রিকোভার চ্যাট বা রিসেন্টলি ডিলিটেড মেসেজেস নামে কোনো সুবিধা নেই। অর্থাৎ ফোন থেকেই কয়েকটি অপশন ব্যবহার করে ডিলিট হওয়া মেসেজ ফিরিয়ে আনার সুযোগ নেই।

এই সুযোগের অভাবেই অনেক ব্যবহারকারী বিভিন্ন থার্ড-পার্টি অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করেন। তবে বিশেষজ্ঞদের মতে, এসব পরিষেবা ব্যবহার করলে অ্যাকাউন্টের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। এমনকি ব্যক্তিগত তথ্যও চুরি হওয়ার আশঙ্কা থাকে।

কীভাবে পুরোনো তথ্য খুঁজে পাবেন?

ইনস্টাগ্রামের ওয়েব সংস্করণ ব্যবহার করে নিজের অ্যাকাউন্টের ডাটা ডাউনলোড করা যেতে পারে। এজন্য-

  • কম্পিউটার বা ল্যাপটপের ব্রাউজার থেকে ইনস্টাগ্রামে লগ-ইন করুন।
  • প্রোফাইল আইকনে ক্লিক করে এডিট প্রোফাইলে যান।
  • এরপর অ্যাকাউন্টস সেন্টার নির্বাচন করুন।
  • ইনফরমেশন অ্যান্ড পারমিশনস অপশনে প্রবেশ করুন।
  • সেখানে এক্সপোর্ট ইওর ইনফরমেশনে ক্লিক করুন।
  • এরপর ক্রিয়েট এক্সপোর্ট নির্বাচন করে ডাটা এক্সপোর্টের অনুরোধ পাঠান।

এরপর কী হবে?

ডাটা এক্সপোর্টের সময় কোন অ্যাকাউন্টের তথ্য ডাউনলোড করবেন এবং কোথায় সংরক্ষণ করবেন, তা নির্বাচন করতে হবে। নিরাপত্তার জন্য পুনরায় অ্যাকাউন্টের পাসওয়ার্ডও দিতে হবে। অনুরোধ গ্রহণের পর ইনস্টাগ্রাম আপনার তথ্য প্রস্তুত করবে। পরে এইচটিএমএল ফরম্যাটে সেই ডেটা ডাউনলোড করা যাবে এবং ওয়েব ব্রাউজারের মাধ্যমে সেটি খুলে প্রয়োজনীয় তথ্য দেখা সম্ভব হবে।

সব ডিলিট হওয়া চ্যাট কি ফিরে আসবে?

এর উত্তর হলো সব সময় নয়। ইনস্টাগ্রামের সার্ভারে সংশ্লিষ্ট তথ্য সংরক্ষিত থাকলে তবেই সেই তথ্য ডাটা এক্সপোর্টে পাওয়া যেতে পারে। যদি সার্ভার থেকে তথ্য মুছে যায়, তাহলে তা পুনরুদ্ধার করা সম্ভব নাও হতে পারে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
তথ্যপ্রযুক্তি

ইনস্টাগ্রামে ডিলিট হওয়া চ্যাট ফিরিয়ে আনার নিয়ম

B
BN DESK | 08 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার