Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইন্টার্ন চিকিৎসক শূন্য বগুড়ার শজিমেক হাসপাতাল 

BN DESK
05 September 2026, 06:44 PM পড়তে ১ মিনিট
ইন্টার্ন চিকিৎসক শূন্য বগুড়ার শজিমেক হাসপাতাল 

স্টাফ রিপোর্টার : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) হামলার ঘটনায় হামলাকারীদের আটক ও শাস্তি নিশ্চিত, সারাদেশে চিকিৎসক ও রোগীদের নিরাপত্তা নিশ্চিতসহ দুই দফা দাবি এবং এসব দাবি পূরণ না হওয়ায় সারা দেশে সব চিকিৎসাকেন্দ্রে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন চিকিৎসকরা। 

কমপ্লিট শাটডাউন কর্মসূচির প্রভাব লক্ষ্য করা গেছে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও (শজিমেক) হাসপতালে। আজ রোববার (১ সেপ্টেম্বর) বেলা ২টার পর শজিমেকে কোন ইন্টার্ন চিকিৎসককে দেখা যায়নি। হাসপাতালের ১৮টি ওয়ার্ডে ওই সময়ের আগ পর্যন্ত দেড়শ’ ইন্টার্ন চিকিৎসক দায়িত্ব পালন করলেও পরে কোন ইন্টার্ন চিকিৎসক’কে হাসপাতালের কোন ওয়ার্ডে রোগীর সেবা দিতে লক্ষ্য করা যায়নি। তবে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালে না থাকলেও অন্যান্য ডাক্তার ও কর্মকর্তা-কর্মচারিরা তাদের স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। 

হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ। তবে কেন, কী কারণে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালে অনুপস্থিত বা কমপ্লিট শাটডাউন কর্মসূচির সাথে একাত্মতা জানিয়ে কর্মবিরতি পালন করছেন কি না সেই ব্যাপারে তাদের কারও কোন বক্তব্য পাওয়া যায়নি।   

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

ইন্টার্ন চিকিৎসক শূন্য বগুড়ার শজিমেক হাসপাতাল 

B
BN DESK | 01 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার