Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইন্ডাস্ট্রিকে ‘ডাস্টবিন’ বললেন বগুড়ার নায়িকা অপু বিশ্বাস

BN DESK
11 March 2026, 04:29 AM পড়তে ১ মিনিট

 বিনোদন ডেস্ক ঃ চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এখন ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না বলে মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি একটি পোশাকের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে এমন মন্তব্য করেন এই তারকা।

সামাজিক মাধ্যমে দ্রুতই ভাইরাল হয়ে গেছে তার এমন বক্তব্যের ভিডিও। এতে দেখা যায়, অনুষ্ঠানে পছন্দের পোশাকের রং থেকে শুরু করে নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন ও ব্যবসা নিয়েও খোলামেলা কথা বলেন তিনি। এ সময় ঢালিউডের বর্তমান অবস্থা নিয়েও সরাসরি মন্তব্য করেন অপু বিশ্বাস। তিনি বলেন, ২০০৭-২০০৮ সালে যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, তখন একটি ফুল-ফ্লেজড চলচ্চিত্র দেখেই ভক্ত তৈরি হতো। কিন্তু ২০১৬ সাল থেকে ইন্ডাস্ট্রিতে নোংরামি শুরু হয়েছে। আর ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিন হয়ে গেছে। পৃথিবীতে হলিউড আছে, বলিউড আছে, পাশের দেশ টলিউড আছে। সব জায়গায় পক্ষ-বিপক্ষ আছে। কিন্তু আামাদের ইন্ডাস্ট্রিতে নোংরামি ছাড়া কিছু নেই। মোট কথা, ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিন ছাড়া কিছুই না।

এদিকে, অপু বিশ্বাস নতুন দু’টি ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। সবশেষ ‘লাল শাড়ি’ ছবিতে দেখা গেছে তাকে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

ইন্ডাস্ট্রিকে ‘ডাস্টবিন’ বললেন বগুড়ার নায়িকা অপু বিশ্বাস

B
BN DESK | 11 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার