Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইন্ডিপেন্ডেন্ট টিভির সম্পাদক শামসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

BN DESK
10 October 2025, 09:58 AM পড়তে ১ মিনিট
ইন্ডিপেন্ডেন্ট টিভির সম্পাদক শামসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিদেশে টাকা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেসরকারি গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সম্পাদক  এম. শামসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। শামসুর রহমান একই সঙ্গে চ্যানেলটির প্রধান নির্বাহী কর্মকর্তাও (সিইও)।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১৩ আগস্ট) এ আদেশ দেন।

দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন শামসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়,  সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, বেক্সিমকো গ্রুপ চেয়ারম্যান সালমান এফ রহমানের পরিবারের সদস্য এবং অন্যান্যদের বিরুদ্ধে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারসহ বিভিন্ন অভিযোগ অনুসন্ধান চলছে।শেয়ার বাজার জালিয়াতি, প্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ারহোল্ডারদের হাজার হাজার কোটি টাকা লোপাট, অবৈধ প্রভাব খাটিয়ে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক হতে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ গ্রহণ করে আত্মসাতের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

প্রাথমিক অনুসন্ধানকালে জানা যায়, এম. শামসুর রহমান হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের সাথে জড়িত। তিনি অনুসন্ধানকালে যে কোনও সময় দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

ইন্ডিপেন্ডেন্ট টিভির সম্পাদক শামসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

B
BN DESK | 14 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার