Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

BN DESK
10 October 2025, 05:56 PM পড়তে ১ মিনিট
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় সুলাওয়েসি অঞ্চলে শক্তিশালী ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বহু মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (১৭ আগস্ট) ভোরে সেখানে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে। এসময় পোসো রিজেন্সিসহ আশপাশের এলাকায় ব্যাপক কম্পন তৈরি হয়। অন্তত ২৯ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তবে তাৎক্ষণিকভাবে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ইন্দোনেশিয়া প্যাসিফিক রিং অব ফায়ারে অবস্থিত হওয়ার কারণে এ অঞ্চলে প্রায়ই বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে।

২০২১ সালের জানুয়ারিতে সুলাওয়েসিতে ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে শতাধিক মানুষের মৃত্যু হয়। গৃহহীন হয় হাজার হাজার মানুষ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

B
BN DESK | 17 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার