Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইমরান হাশমি ডেঙ্গুতে আক্রান্ত

BN DESK
03 September 2026, 09:52 PM পড়তে ১ মিনিট
ইমরান হাশমি ডেঙ্গুতে আক্রান্ত

বিনোদনডেস্ক:  বলিউড অভিনেতা ইমরান হাশমি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। সিনেমার শুটিংসেটে অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। জ্বর ও গা-হাত-পায়ে ব্যথার মতো উপসর্গ দেখা দিতে শুরু করে তার। 

‘ওজি’ সিনেমার শুটিং করার সময় এমন ঘটনা ঘটে। এরপর রক্ত পরীক্ষা করে জানা যায়, তিনি ডেঙ্গু আক্রান্ত। এই খবর পেয়ে শুটিং থেকে বিরতি নিয়েছেন ইমরান। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে ভারতীয় সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, চিকিৎসা চলছে অভিনেতার। তবে দ্রুত তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

এক সূত্র জানিয়েছে, ছবির শুটিং করতে করতেই অসুস্থ হয়ে পড়েন ইমরান হাশমি। তারপরেই চিকিৎসকের সঙ্গে আলোচনা করেন তিনি। তাকে বিশ্রাম নিতে বলা হয়েছে। সুস্থ হওয়ার পরেই তিনি আবার শুটিংয়ে যোগ দেবেন।

উল্লেখ্য, ‘ওজি’ ইমরানের প্রথম তেলুগু ছবি। এই ছবি সারা দেশে মুক্তি পাবে চলতি বছরের ২৫ সেপ্টেম্বর। তেলুগু তারকা পবন কল্যাণের সমান্তরাল চরিত্রে দেখা যাবে তাকে। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

ইমরান হাশমি ডেঙ্গুতে আক্রান্ত

B
BN DESK | 29 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার