Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইমিসহ ৩ জনের জামিন নামঞ্জুর

BN DESK
10 March 2026, 01:37 AM পড়তে ১ মিনিট
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেফতার ‘স্লোগান ৭১’-এর সাবেক সাধারণ সম্পাদক শেখ তাসনিম আফরোজ ইমি ও দুই সহযোগীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
 
 
সোমবার (৯ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম শুনানি নিয়ে তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।
বিজ্ঞাপন
 
 
অভিযুক্ত অন্য দুই আসামি হলেন- নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল শাখার সাবেক কর্মসংস্থান সম্পাদক মো. আসিফ আহমেদ সৈকত এবং সার্জেন্ট জহুরুল হক হল শাখার সাবেক সহ-সম্পাদক আবদুল্লাহ আল মামুন।
 
 
আদালতে আজ ইমির পক্ষে অ্যাডভোকেট মনির হোসেন, সৈকতের পক্ষে তরিকুল ইসলাম এবং আবদুল্লাহ আল মামুনের পক্ষে গোলাম রাব্বানী জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন বলে জানিয়েছেন আইনজীবী গোলাম রাব্বানী।
 
পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর চাঁনখারপুল মোড়ে বঙ্গবন্ধুর ভাষণ বাজানোকে কেন্দ্র করে দুইজনকে আটক করা হয়। এর প্রতিবাদে ইমিসহ কয়েকজন রিকশায় মাইক নিয়ে পুনরায় ভাষণ বাজানোর কর্মসূচি নেন। তবে রাত ১০টার দিকে তাদের মাইক ও ব্যাটারি ভেঙে দেওয়া হয় এবং হাতাহাতির ঘটনা ঘটে।
 
ঘটনাস্থলে ডাকসু ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা এসে ইমি ও মামুনকে টেনে-হিঁচড়ে শাহবাগ থানার ভেতরে নিয়ে যান। পরে শাহবাগ থানা পুলিশ তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে। মামলায় অভিযোগ আনা হয়, আসামিরা সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত এবং পুলিশের কাজে বাধা দিয়েছে।
পরবর্তী খবর লোড হচ্ছে...
বাংলাদেশ

ইমিসহ ৩ জনের জামিন নামঞ্জুর

B
BN DESK | 10 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার