Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইরাকের গোয়েন্দা সদরদপ্তরে ড্রোন হামলা

BN DESK
02 September 2026, 07:11 AM পড়তে ১ মিনিট

ইরাকের রাজধানী বাগদাদের একটি গোয়েন্দা স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে। দেশটির সরকারি নিরাপত্তা মিডিয়া ইউনিটের প্রধান জেনারেল সাদমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বার্তা সংস্থা এএফপিকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আজ শনিবার (২১ মার্চ) সকালে বাগদাদের কেন্দ্রীয় এলাকার মানসুর জেলায় অবস্থিত ইরাকি ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস–এর সদরদপ্তর লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালানো হয়। স্থানীয় সময় সকাল প্রায় ১০টার দিকে এ হামলা ঘটে।

ইরাকের এক নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে জানান, হামলার লক্ষ্য ছিল জাতীয় গোয়েন্দা সংস্থার একটি টেলিকমিউনিকেশন ভবন। এই স্থাপনাটি ইরাকে অবস্থানরত মার্কিন উপদেষ্টাদের সঙ্গে সমন্বয় করে জিহাদি বিরোধী জোটের কার্যক্রমে কাজ করে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর পর থেকে আঞ্চলিক সংঘাতে ইরাকও জড়িয়ে পড়েছে।

ইরাকে ইরান–সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর ওপর হামলা চালানো হয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় এসব গোষ্ঠী অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্র–সম্পর্কিত ভবন ও স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে, যার মধ্যে ইরাকও রয়েছে।

এদিকে নিরাপত্তা কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, রাতভর অন্তত তিনটি ড্রোন হামলা চালানো হয়েছে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি কূটনৈতিক ও লজিস্টিক কেন্দ্রকে লক্ষ্য করে। সেখানে মার্কিন সামরিক সদস্যরা অবস্থান করেন।

এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, ইরাকে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর হেলিকপ্টার দিয়ে হামলা চালানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ইরাকের গোয়েন্দা সদরদপ্তরে ড্রোন হামলা

B
BN DESK | 21 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার