Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইরানী ফুটবল কর্তাদের কানাডা বিমানবন্দর থেকে ফেরত

BN DESK
07 September 2026, 07:06 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : কানাডার টরন্টো বিমানবন্দরে অভিবাসন কর্মকর্তাদের আচরণ নিয়ে অভিযোগ তুলে ফিরে গেছেন ইরানের ফুটবল ফেডারেশনের একটি প্রতিনিধিদল। ফলে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিতব্য প্রাক-বিশ্বকাপ ফিফা কংগ্রেসে তারা অংশ নিতে পারছেন না। 

ইরানের তাসনিম নিউজ এজেন্সি বুধবার (২৯ এপ্রিল) জানায়, ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ, সাধারণ সম্পাদক হেদায়াত মোমবেনি এবং তার ডেপুটি হামেদ মোমেনি বৈধ ভিসা থাকা সত্ত্বেও টরন্টোর পিয়ারসন বিমানবন্দরে পৌঁছে ফিরে যান। তাদের অভিযোগ, অভিবাসন কর্মকর্তাদের ‘অগ্রহণযোগ্য আচরণ’-এর শিকার হয়েছেন তারা। এই প্রতিনিধিদলটি ভ্যাঙ্কুভারের উদ্দেশ্যে রওনা হয়েছিল, যেখানে বিশ্বকাপের আগে ফিফার ২১১টি সদস্য দেশের প্রতিনিধিদের নিয়ে এই কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার কথা।

ইরান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, ‘সরকারি ভিসা নিয়ে টরন্টো পৌঁছালেও বিমানবন্দরে অভিবাসন কর্মকর্তাদের অগ্রহণযোগ্য আচরণ এবং ইরানের সশস্ত্র বাহিনীর একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রতি অপমানজনক আচরণের কারণে তারা পরের ফ্লাইটেই তুরস্কে ফিরে যান।’ ২০২৪ সালে কানাডা ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ডস কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। কানাডিয়ান সরকারের পক্ষ থেকে ইঙ্গিত দেয়া হয়েছে, আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মেহদি তাজকে দেশে প্রবেশ করতে দেয়া হয়নি।

কানাডা সরকার এক বিবৃতিতে জানায়, ব্যক্তিগত গোপনীয়তার কারণে নির্দিষ্ট কোনো মামলার বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়। তবে সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আইআরজিসি কর্মকর্তারা কানাডায় অগ্রহণযোগ্য এবং তাদের এখানে কোনো স্থান নেই। এদিকে কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনান্দ বলেন, তার জানা অনুযায়ী ইরানি কর্মকর্তাদের প্রবেশের অনুমতি বাতিল করা হয়েছে, তবে সেটি ‘অনিচ্ছাকৃত’ ছিল। তিনি এ বিষয়ে অভিবাসনমন্ত্রী লিনা দিয়াবের দিকে ইঙ্গিত করেন। খবর : আল-জাজিরা।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

ইরানী ফুটবল কর্তাদের কানাডা বিমানবন্দর থেকে ফেরত

B
BN DESK | 30 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার