Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইরানের ইসফাহানে বিমান হামলায় নিহত অন্তত ১৫

BN DESK
02 September 2026, 06:55 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানের একটি শিল্প এলাকায় যুক্তরাষ্ট্র—ইসরাইলের ক্ষেপণাস্ত্রে আঘাত হেনেছে। হামলায় কারখানার ভেতর থাকা শ্রমিকসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, শনিবার (১৪ মার্চ) রাতে একটি হিটিং ও কুলিং সরঞ্জাম উৎপাদন কারখানায় আঘাত হানে।

আল জাজিরার ভেরিফায়েড করা ভিডিও ও ছবিতে দেখা গেছে, ইসফাহান শহরের ভোরের আলো ফোটার সাথে সাথে ঘন ধেঁায়ার কুণ্ডলী। এক ভিডিওতে যুদ্ধবিমানকে খুব নিচু উচ্চতায় উড়তে দেখা যায়। ইরানের যেসব শহরে ইসরাইল ও যুক্তরাষ্ট্র বোমাবর্ষণ করছে ইসফাহান তারমধ্যে অন্যতম। যুদ্ধ শুরু হওয়ার পর রাজধানী তেহরান ছাড়াও ২০০টির বেশি শহরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। 

ইসফাহান ইরানের সবচেয়ে জনবহুল শহরগুলোর মধ্যে একটি। এটি অসংখ্য শিল্প ও সামরিক কমপ্লেক্সের আবাসস্থল হিসেবে পরিচিত। দেশের অন্যান্য শহরের মতো এ শহরটিতেও কারখানা এবং সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা হচ্ছে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ইরানের ইসফাহানে বিমান হামলায় নিহত অন্তত ১৫

B
BN DESK | 15 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার