Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইরানের ছয় বিমানবন্দরে হামলা

BN DESK
03 September 2026, 12:28 AM পড়তে ১ মিনিট
ইরানের ছয় বিমানবন্দরে হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পশ্চিমাঞ্চল, পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের অন্তত ছয়টি বিমানবন্দরে বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরায়েলি সামরিক বাহিনীর অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে জানানো হয়েছে, ইসরায়েলের দূরনিয়ন্ত্রিত মনুষ্যবাহী আকাশযান ইরানের ১৫টি উড়োজাহাজ ও হেলিকপ্টার বিধ্বস্ত করতে সক্ষম হয়েছে। এসব হামলায় রানওয়ে, ভূগর্ভস্থ বাংকার, জ্বালানি ভরার উড়োজাহাজ এবং ইরানের শাসন কাঠামোর সঙ্গে সম্পৃক্ত এফ-১৪, এফ-৫ উড়োজাহাজ ও এএইচ ১ হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ রয়েছে।

বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী ইরানের এসব বিমানবন্দর থেকে উড্ডয়নের সক্ষমতা বাধাগ্রস্ত করেছে। সেই সঙ্গে এসব বিমানবন্দর ব্যবহার করে ইরানের সামরিক বাহিনীর আকাশপথে অভিযান চালানোর সক্ষমতায় লাগাম টানা হয়েছে। খবর : আল-জাজিরা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ইরানের ছয় বিমানবন্দরে হামলা

B
BN DESK | 23 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার