Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে : ট্রাম্প

BN DESK
18 May 2026, 07:43 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে কঠোর সতর্কবার্তা দিয়ে বলেছে, দ্রুত পদক্ষেপ না নিলে ইরান গুরুতর পরিণতির মুখে পড়তে পারে। 

রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখে, ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে। তাদের দ্রুত এগোতে হবে, না হলে তাদের কিছুই অবশিষ্ট থাকবে না। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এলো, যখন ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং যুদ্ধবিরতি টিকে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ দেশটির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

আনোয়ার গারগাশ একে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করে বলেন, এই হামলা আন্তর্জাতিক আইন ও নীতিমালার স্পষ্ট লঙ্ঘন এবং এটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। তবে এখন পর্যন্ত হামলার জন্য কাকে দায়ী করা হচ্ছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আমিরাত সরকার। খবর : আল-জাজিরা।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে : ট্রাম্প

B
BN DESK | 18 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার