Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানাল উত্তর কোরিয়া

BN DESK
11 March 2026, 06:51 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া। সেইসঙ্গে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘অবৈধ’ হামলার নিন্দা জানিয়েছে দেশটি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) একথা জানিয়েছে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, পিয়ংইয়ং খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করার ক্ষেত্রে ইরানের ‘অধিকার ও পছন্দকে’ সম্মান করে। খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনির স্থলাভিষিক্ত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়া ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নিয়োগের প্রতি সমর্থন ঘোষণা করছে এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘অবৈধ’ আক্রমণের নিন্দা জানাচ্ছে।

মুখপাত্র বলেন, ‘আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের আগ্রাসনের তীব্র নিন্দা জানাচ্ছি, যারা ইরানের বিরুদ্ধে বেআইনি সামরিক আক্রমণ চালিয়ে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার ভিত্তি নষ্ট করছে এবং আন্তর্জাতিক অঙ্গনে অস্থিতিশীলতা বৃদ্ধি করছে।’

সূত্র: আল জাজিরা

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানাল উত্তর কোরিয়া

B
BN DESK | 11 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার