Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ হয়নি : ইসরায়েলি সেনাপ্রধান

BN DESK
05 September 2026, 07:10 AM পড়তে ১ মিনিট
ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ হয়নি : ইসরায়েলি সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির বলেছেন, ইরানের বিরুদ্ধে লড়াই এখনো চলছে এবং সেটি শেষ হয়নি। এছাড়া গাজা উপত্যকায় চলমান যুদ্ধকে ইসরায়েলি সেনাবাহিনীর ইতিহাসে অন্যতম জটিল ও কঠিন যুদ্ধ বলেও আখ্যায়িত করেন তিনি। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

ইয়াল জামির বলেন, ইরান ও তার মিত্রদের এখনও আমাদের লক্ষ্যবস্তু হিসেবেই দেখা হচ্ছে। ইরানের বিরুদ্ধে আমাদের অভিযান এখনও শেষ হয়নি। বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, সেনাপ্রধান ইয়াল জামির এই মন্তব্য করেছেন সামরিক মূল্যায়নের একটি বৈঠকে, যা ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে উল্লেখ করা হয়। জামির জানান, তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন যেন তারা বৃহৎ ও ব্যাপক পরিসরে চলমান অভিযানের জন্য প্রস্তুত থাকে। 
গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলি সেনাপ্রধান বলেন, এটি ইসরায়েলি সেনাবাহিনীর ইতিহাসে অন্যতম জটিল ও কঠিন যুদ্ধ। এই যুদ্ধে আমাদের চড়া মূল্য দিতে হচ্ছে, কিন্তু আমরা আমাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থামব না।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ হয়নি : ইসরায়েলি সেনাপ্রধান

B
BN DESK | 23 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার