Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইরানের হামলায় বাহরাইনে মার্কিন ঘাঁটির কমান্ড-ভবন ধ্বংস

BN DESK
02 September 2026, 05:44 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের নিক্ষিপ্ত ড্রোন-ক্ষেপণাস্ত্রে বাহরাইনে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটির মূল কমান্ড-ভবন ধ্বংস হয়ে গেছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর বরাত দিয়ে সরকারি বার্তাসংস্থা ফার্স নিউজ এজেন্সি এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, বাহরাইনে মার্কিন বিমান বাহিনীর ঘাঁটির বিভিন্ন স্থানে একের পর এক রকেট বিস্ফোরণ ঘটছে।

বাহরাইনে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিটি  শেখ ইসা অঞ্চলে অবস্থিত। গত ১ মার্চ রোববার থেকে ঘাঁটিটি লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করে ইরানের সেনাবাহিনী। এতে ওই ঘাঁটিটির কমান্ড সেন্টার এবং স্টাফভবন ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে।

এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের তরফ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ইরানের হামলায় বাহরাইনে মার্কিন ঘাঁটির কমান্ড-ভবন ধ্বংস

B
BN DESK | 03 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার