Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইরানে যাত্রীবাহী বাস উল্টে ২১ জনের মৃত্যু

BN DESK
07 September 2026, 02:45 AM পড়তে ১ মিনিট
ইরানে যাত্রীবাহী বাস উল্টে ২১ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর কাভারের কাছে পাহাড়ি এক সড়কে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। 
 
শনিবার (১৯ জুলাই) স্থানীয় সময় সকালের দিকের এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত ৩৪ জন। এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে সংবাদমাধ্যম হুরন ডেইল ট্রেবিউন। 
 
ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ১ হাজার কিলোমিটার (৬০০ মাইল) দূরের কাভার শহরের পাহাড়ি রাস্তায় দুর্ঘটনার কবলে পড়েছে যাত্রীবাহী ওই বাস। তবে দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি।
 
কাভার হাসপাতালের পরিচালক মোহসেন আফরাসিয়াবি রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে। দুর্ঘটনায় ৩৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
 
 
ইরানের গণমাধ্যমে প্রচারিত ছবিতে দেখা যায়, পাহাড়ি সড়কে যাত্রীবাহী কোচ উল্টে পড়ে গেছে। দেশটির সরকারি সংবাদ সংস্থা আইআরএনএর তথ্য অনুযায়ী, ইরানে সড়ক দুর্ঘটনার হার অনেক বেশি। দেশটিতে সড়ক দুর্ঘটনায় চলতি বছরের মার্চ পর্যন্ত গত ১২ মাসে প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।
পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ইরানে যাত্রীবাহী বাস উল্টে ২১ জনের মৃত্যু

B
BN DESK | 19 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার