Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইরানে যুদ্ধ শুরুর কোনো দরকারই ছিল না : চীন

BN DESK
02 September 2026, 05:55 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যে যুদ্ধ শুরু হয়েছে তা কখনও হওয়া উচিত ছিল না বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রোববার চীনের বার্ষিক রাজনৈতিক সম্মেলনের ফাঁকে তিনি বলেন, ইরানের সরকার পরিবর্তনের চেষ্টা করলে তা সাধারণ মানুষের সমর্থন পাবে না।

তিনি সব দেশকে ইরান ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করার আহ্বান জানান। ওয়াং ই আরও বলেন, মধ্যপ্রাচ্যের মানুষই ওই অঞ্চলের প্রকৃত মালিক। তাই ওই অঞ্চলের সমস্যাগুলো সেখানকার দেশগুলোকেই সমাধান করতে হবে। বাইরে থেকে রাজনৈতিক পরিবর্তন চাপিয়ে দেওয়া বা অস্থিরতা সৃষ্টি করা সঠিক পথ নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে চীন প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যায়। এরপর ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ইসরাইল ও অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালায়। তথ্য সূত্র : শাফাক নিউজ

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধ শুরুর কোনো দরকারই ছিল না : চীন

B
BN DESK | 08 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার