Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইরানে হামলার তীব্রতা 'নাটকীয়ভাবে বাড়বে': হেগসেথ

BN DESK
02 September 2026, 06:01 AM পড়তে ১ মিনিট

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, সেন্ট্রাল কমান্ডের অ্যাডমিরাল ব্র্যাড কুপার এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার রাতে ইরানে যুক্তরাষ্ট্রের অভিযানের বিষয়ে এক ব্রিফিং করেন।

ব্রিফিংয়ে হেগসেথ বলেন, “ইরান ও তেহরানের ওপর যে পরিমাণ গোলাবারুদ ফেলা হচ্ছে, তা নাটকীয়ভাবে বাড়তে চলেছে”।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রকে দিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেওয়ার যুক্তরাজ্যের সিদ্ধান্ত ওয়াশিংটনের হামলা জোরদার করতে সহায়তা করবে।

হেগসেথ বলেন, “দুঃখজনক যে শুরু থেকেই ব্রিটিশরা বলেনি, ‘ঠিক আছে, এগিয়ে যান এবং ঘাঁটিটি ব্যবহার করুন’। তবে শেষ পর্যন্ত আমরা তা পেয়েছি”।

এদিকে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টার্মার বলেছেন, যুক্তরাজ্য কাতারে অবস্থানরত দেশটির স্কোয়াড্রনে যোগ দিতে আরও চারটি টাইফুন যুদ্ধবিমান পাঠাবে।

যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটিগুলো “প্রতিরক্ষামূলক অভিযান পরিচালনার” জন্য ব্যবহার করতে দিয়েছে বলে প্রধানমন্ত্রী জানান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ইরানে হামলার তীব্রতা 'নাটকীয়ভাবে বাড়বে': হেগসেথ

B
BN DESK | 06 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার