Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইরানে হামলা সমর্থন করে না ফ্রান্স

BN DESK
02 September 2026, 06:25 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা অনুমোদন দেবে না ফ্রান্স এবং তারা এই যুদ্ধে জড়িত নয়। মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট একথা বলেন। কারণ হিসেবে তিনি বলেন, এ হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থি এবং কোনো স্পষ্ট উদ্দেশ্য ছাড়াই পরিচালিত হচ্ছে।

ফ্রান্স-২ কে দেওয়া সাক্ষাতকারে ব্যারোট বলেন, এই হামলার স্পষ্ট কৌশলগত লক্ষ্য নেই এবং আন্তর্জাতিক আইনি মানদণ্ড মেনে হয়নি। ব্যারোট জোর দিয়ে বলেন, ফ্রান্স এই যুদ্ধে জড়িত নয়।তিনি বলেন, ‘আমরা এই যুদ্ধকে অনুমোদন করি না এবং আমরা এতে অংশগ্রহণও করছি না।’তিনি মধ্যপ্রাচ্যে দ্রুত উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়ে ইরানকে তার আঞ্চলিক অবস্থান পরিবর্তন করার আহ্বান জানান।

ব্যারোট বলেন, ‘আমরা আশা করি ইরান অস্থিতিশীল এবং বিপজ্জনক শক্তি হিসেবে কাজ করা ত্যাগ করবে।’

তিনি আরো বলেন, এই অঞ্চলে স্থায়ী সমাধানের পথ প্রশস্ত করার জন্য তেহরানকে ‘অবস্থানের আমূল পরিবর্তন এবং বড় ধরনের ছাড়’ দেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে।২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ আক্রমণ শুরু হওয়ার পর থেকে আঞ্চলিক উত্তেজনা তীব্রতর হয়েছে। যার ফলে এক হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত এবং ১০ হাজার মানুষ আহত হয়েছেন।

অন্যদিকে, ইসরাইল, জর্ডান, ইরাক এবং মার্কিন সামরিক সম্পদের আবাসস্থল উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান।

সূত্র: বিবিসি

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ইরানে হামলা সমর্থন করে না ফ্রান্স

B
BN DESK | 11 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার