Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইরান তার সার্বভৌমত্ব রক্ষার জন্য সব বিকল্প সংরক্ষণ করছে : পররাষ্ট্রমন্ত্রী

BN DESK
03 September 2026, 12:24 AM পড়তে ১ মিনিট
ইরান তার সার্বভৌমত্ব রক্ষার জন্য সব বিকল্প সংরক্ষণ করছে : পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি। তিনি এই হামলাকে ‘গর্হিত’ বলে মন্তব্য করেছেন। আরাঘচি বলেন, ইরান তার সার্বভৌমত্ব রক্ষার জন্য সব বিকল্প সংরক্ষণ করছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, এই ঘটনাগুলো ভয়াবহ এবং এর পরিণতি চিরস্থায়ী হবে। জাতিসংঘের প্রতিটি সদস্যকে এই অত্যন্ত বিপদজনক, আইনহীন এবং অপরাধমূলক আচরণের জন্য সতর্ক থাকতে হবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র জাতিসংঘ সনদের ‘গুরুতর লঙ্ঘন’ করেছে বলেও মন্তব্য করেছেন আরাঘচি।এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা শেষ করেছে যুক্তরাষ্ট্র। তার দাবি এসব পারমাণবিক স্থাপনা ধব্বংস করে দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি আরও হামলার হুমকি দিয়েছেন।

এদিকে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর ইসরায়েলে কয়েক দফা হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে, তারা ইরান থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। তেল আবিবে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে এবং জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসব হামলায় ইসরায়েলে ১১ জন আহত হয়েছে বলে জানা গেছে।

খবর : বিবিসি।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ইরান তার সার্বভৌমত্ব রক্ষার জন্য সব বিকল্প সংরক্ষণ করছে : পররাষ্ট্রমন্ত্রী

B
BN DESK | 22 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার