Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইরান যুদ্ধ : আমিরাতে রাফাল যুদ্ধবিমান মোতায়েন করছে ফ্রান্স

BN DESK
02 September 2026, 05:46 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে নিজেদের একমাত্র নৌ ও বিমান ঘাঁটির নিরপত্তা বাড়াতে সেখানে বেশ কয়েকটি রাফাল যুদ্ধ পাঠাচ্ছে ফ্রান্স। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নির্দেশে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে বলে জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারট।

আমিরাতের রাজধানী আবুধাবির আল-ধাফরা এলাকায় অবস্থিত সেই ঘাঁটিটির নাম ক্যাম্প দে লা পাইক্স। ২০০৯ সালে প্রতিষ্ঠিত এই ঘাঁটিটিতে সার্বক্ষণিকভাবে অবস্থান করেন ফ্রান্সের প্রতিরক্ষা বাহিনীর স্থল, নৌ ও বিমান বাহিনীর কয়েক শ কর্মকর্তা ও সদস্য।

মঙ্গলবার ফ্রান্সের টেলিভিশন চ্যানেল বিএফএমটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যারট বলেন, “গত ১ মার্চ রোববার আমিরাতে আমাদের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। এতে ঘাঁটির একটি হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরেই প্রেসিডেন্ট ম্যাক্রোঁ সেখানে রাফাল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই রাফালগুলোর কাজ হবে ঘাঁটির ওপরে আকাশসীমাকে নিরাপদ রাখা।”

গত ২ মার্চ সাইপ্রাসে যুক্তরাজ্যের নৌঘাঁটিতেও ইরানি হামলা হয়েছে। এ ঘটনার জেরে ভূমধ্যসাগরে গতকাল নিজেদের পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী চার্লস দ্য গল মোতায়েন করেছে ফ্রান্স।

সূত্র : এএফপি

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ : আমিরাতে রাফাল যুদ্ধবিমান মোতায়েন করছে ফ্রান্স

B
BN DESK | 04 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার