Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইশরাকের প্রতিদ্বন্দ্বী হতে চান হিরো আলম

BN DESK
03 September 2026, 10:55 PM পড়তে ১ মিনিট
ইশরাকের প্রতিদ্বন্দ্বী হতে চান হিরো আলম
বিনোদন ডেস্কঃ রাজনীতিতে অনেক বছর ধরে সক্রিয় আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত। বিভিন্ন জাতীয় নির্বাচনে অংশ নিয়েছেন তিনি। এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন।
 
বগুড়ার ডিশ ব্যবসায়ী থেকে আলোচিত ব্যক্তিত্বে পরিণত হওয়া হিরো আলম আজ বুধবার (৩০ জুলাই)  জানান, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণ করবেন। 
 
হিরো আলম বলেন, ঢাকা দক্ষিণ সিটির মানুষের সঙ্গে আলোচনা ও মতবিনিময় চলছে। প্রস্তুতি এগোচ্ছে, এবং সময় হলেই আনুষ্ঠানিক ঘোষণা দেবো।
 
এছাড়া, বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের বিরুদ্ধে নির্বাচন কতটা কঠিন হবে জানতে চাইলে হিরো আলম বলেন, কোনো নির্বাচনই সহজ নয়। তবে আমি আমার মতো কাজ করে যাচ্ছি, আর সবকিছু জনগণের ওপর নির্ভর করবে। যদি তারা চান, তাহলে জাতীয় নির্বাচনেও অংশ নিতে পারি। আপাতত মেয়র নির্বাচনের জন্যই প্রস্তুতি নিচ্ছি।
 
তিনি আরও বলেন, অনেকে আমাকে ফোন করে উৎসাহ দিচ্ছেন এবং আলোচনা চলছে। আমি মানুষের জন্য কাজ করার সুযোগ চাই।
 
এর আগে ২০২৩ সালের ২৩ জুলাই হিরো আলম ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে একতারা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন, এবং ভোট গ্রহণের দিন তার ওপর হামলা হয়। তিনি পরে নির্বাচন কমিশনে ভোট বাতিলের জন্য লিখিত অভিযোগ দায়ের করেন। একই বছরে, ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

ইশরাকের প্রতিদ্বন্দ্বী হতে চান হিরো আলম

B
BN DESK | 30 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার