Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইশরাকের শপথ ও উপদেষ্টা আসিফের পদত্যাগের দাবি আজও নগর ভবনে বিক্ষোভ

BN DESK
10 October 2025, 08:08 PM পড়তে ১ মিনিট
ইশরাকের শপথ ও উপদেষ্টা আসিফের পদত্যাগের দাবি আজও নগর ভবনে বিক্ষোভ

নগর ভবনের সামনে আজ রোববারও (১ জুন) অবস্থান নিয়েছেন বিএনপি নেতা ইশরাকের সমর্থকরা। সকাল সাড়ে ১০টা থেকে নগর ভাবনের সামনে অবস্থান নিয়ে তারা অবিলম্বে আদালতের রায় মেনে ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবি জানাতে থাকেন। সে সময় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার পদত্যাগ চেয়ে স্লোগানও দেন বিক্ষোভকারীরা।এর আগে, ইশরাককে মেয়রের শপথ পড়ানোর দাবিতে টানা নগর ভবনের পাশাপাশি মৎস্য ভবন মোড় ও কাকরাইলে অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাক সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা। তাদের এসব কর্মসূচির কারণে নগর ভবনে অবস্থিত স্থানীয় সরকার বিভাগও ১৫ মে থেকে বন্ধ। এর ফলে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াও সেদিন থেকে নগর ভবনে অফিস করতে পারছেন না।

এর আগে, ১৪ মে থেকে ঢাকাবাসী ব্যানারে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন ইশরাকের সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা। পরে ২৪ মে (শনিবার) আন্দোলনকারীরা আবার নগর ভবনে অবস্থান নেন।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ইশরাকের শপথ ও উপদেষ্টা আসিফের পদত্যাগের দাবি আজও নগর ভবনে বিক্ষোভ

B
BN DESK | 01 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার