Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইসরাইলকে যুক্তরাষ্ট্রের ‘শেকলে বাঁধা কুকুর’ মন্তব্য খামেনির

BN DESK
07 September 2026, 10:41 AM পড়তে ১ মিনিট
ইসরাইলকে যুক্তরাষ্ট্রের ‘শেকলে বাঁধা কুকুর’ মন্তব্য খামেনির

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলকে যুক্তরাষ্ট্রের ‘শেকলে বাঁধা কুকুর’ বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। সেইসঙ্গে নতুন করে যেকোনো ধরনের সামরিক হামলার জবাব দেওয়ার জন্য ইরান প্রস্তুত আছে বলেও হুঁশিয়ার দিয়েছেন তিনি। 
বুধবার (১৬ জুলাই) ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে প্রচারিত এক বক্তৃতায় খামেনি বলেন, ‘আমাদের দেশ যুক্তরাষ্ট্র ও এর শেকলে বাঁধা কুকুর ইহুদিবাদী ইসরাইলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। আর এটা অত্যন্ত প্রশংসনীয়। ’

গত মাসে ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। ইসরাইলকে সমর্থন জানিয়ে একই সময়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র।  যুক্তরাষ্ট্রের এই হামলার জবাবে কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে খামেনি বলেন, ইরান যে ঘাঁটিতে হামলা চালিয়েছিল, সেটি ছিল যুক্তরাষ্ট্রের অত্যন্ত সংবেদনশীল আঞ্চলিক ঘাঁটি। যুক্তরাষ্ট্র ও অন্যদের আরও বড় আঘাত দেওয়া সম্ভব।

খামেনি বলেন, ‘আমরা কূটনৈতিক বা সামরিক ক্ষেত্রে সবসময় পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েই প্রবেশ করি; দুর্বলতা থেকে নয়।’ তিনি কূটনীতিকদের ‘নির্দেশনা’ অনুসরণ করে জোরদারভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। এদিকে বুধবার এক বিবৃতিতে ইরানের পার্লামেন্ট বলেছে, পূর্বশর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করা উচিত নয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ইসরাইলকে যুক্তরাষ্ট্রের ‘শেকলে বাঁধা কুকুর’ মন্তব্য খামেনির

B
BN DESK | 17 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার