Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

BN DESK
11 March 2026, 07:34 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্কলেবাননের ইসলামি প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা গ্যালিলি সাগরের পশ্চিমে অবস্থিত একটি ইসরায়েলি একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে।

লেবানিজ এই গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে, তারা 'স্যামসন বেস' (যা ক্যাম্প শিমশোন নামেও পরিচিত) নামক একটি স্থাপনাকে লক্ষ্য করে এ ড্রোন হামলা পরিচালনা করেছে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে আগ্রাসন শুরু করলে ২ মার্চ এই যুদ্ধে জড়িয়ে পড়ে লেবানন।  

যদিও এর আগ থেকেই দেশটিতে হামলা চালিয়ে আসছিল ইসরায়েলি সেনারা। তখন কড়া প্রতিক্রিয়া না জানালেও ইরানের সমর্থনে পাল্টা জবাব দেওয়া শুরু করে হিজবুল্লাহ। সূত্র: আলজাজিরা

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

B
BN DESK | 11 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার