Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইসরাইলে জড়ো হচ্ছে মার্কিন বিমান, আবারও যুদ্ধের শঙ্কা

BN DESK
18 May 2026, 10:28 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানিতে থাকা মার্কিন বিমান ঘাঁটি থেকে অস্ত্র ও গোলাবারুদ বহনকারী কয়েক ডজন বিমান ইসরাইলে নেমেছে। দখলদার দেশটির গণমাধ্যম চ্যানেল ১৩ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এসব মার্কিন কার্গো বিমান তেল আবিবে অবতরণ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এসব সামরিক সরঞ্জাম ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধ পুনরায় শুরুর প্রস্তুতির অংশ হিসেবে আনা হয়েছে বলে ধারণা। তবে কি ধরণের অস্ত্র এবং কয়টি যুদ্ধবিমান এসেছে, তা জানায়নি চ্যানেল ১৩।

 ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে সামরিক সরঞ্জামবাহী একাধিক কার্গো বিমান দেশটিতে পৌঁছেছে। যা সেনাবাহিনীর ‘অপারেশনাল প্রস্তুতি’ জোরদারে ব্যবহৃত হবে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ইসরাইলে জড়ো হচ্ছে মার্কিন বিমান, আবারও যুদ্ধের শঙ্কা

B
BN DESK | 18 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার