Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইসরাইলে যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ

BN DESK
04 September 2026, 10:02 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে এবং চলমান যুদ্ধ বন্ধের দাবিতে তেল আবিবে ব্যাপক বিক্ষোভ করেছেন দেশটির সাধারণ নাগরিকেরা। বিক্ষোভকারীরা অবিলম্বে ইসরাইলের সব ধরনের যুদ্ধ ও সংঘাতের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন।

বিক্ষোভ চলাকালীন ইসরাইলিরা সরকারের কঠোর সমালোচনা করে বলেন, ‘আমরা যুদ্ধে আসক্ত হয়ে পড়েছি।’তারা অভিযোগ করেন, বর্তমান সরকার কেবল ‘পাশবিক শক্তি’ এবং ধ্বংসযজ্ঞের ওপর নির্ভর করে দেশ পরিচালনা করছে।

বিক্ষোভকারীরা জানান, একের পর এক যুদ্ধ ও ধ্বংসাত্মক নীতি দেশের জন্য মঙ্গল বয়ে আনছে না। তাই তারা নেতানিয়াহু সরকারকে যুদ্ধের পথ পরিহার করে শান্তি ও স্থিতিশীলতার দিকে মনোনিবেশ করার দাবি জানান।

সূত্র: আলজাজিরা

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ইসরাইলে যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ

B
BN DESK | 03 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার