Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইসরায়েলের সীমান্ত এলাকার বাসিন্দাদের হেজবুল্লাহর সতর্কবার্তা

BN DESK
02 September 2026, 05:57 AM পড়তে ১ মিনিট

ইসরায়েলি বাসিন্দাদের লেবানন সীমান্ত থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে অবস্থিত শহরগুলো ছেড়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে হেজবুল্লাহ। 

বিবিসি ফার্সির এক খবরে এই তথ্য জানানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ শুক্রবার (৬ মার্চ) সকালে হিব্রু ভাষায় হেজবুল্লাহর টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বার্তায় এই সতর্কতা জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, ‘লেবাননের সার্বভৌমত্ব ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে আপনাদের সেনাবাহিনীর লঙ্ঘন, বেসামরিক অবকাঠামো ধ্বংস এবং যে উচ্ছেদ অভিযান তারা চালাচ্ছে, তার জবাব দেওয়া হবে’।

গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) রাতের দিকে ইসরায়েলি সেনারা লেবাননের বিরুদ্ধে একাধিক হামলা চালায়। 

এর আগে তারা বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর, যা হেজবুল্লাহর প্রধান ঘাঁটিগুলোর অন্যতম হিসেবে বিবেচিত, সেখানকার মানুষদের স্থান ত্যাগ করতে বলে।

ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে, তারা অল্প কিছুক্ষণ আগে তেহরানে অবস্থিত ‌‘ইরানি সন্ত্রাসী শাসনব্যবস্থার’ অবকাঠামোর বিরুদ্ধে একটি ‘ব্যাপক হামলা’ শুরু করেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ইসরায়েলের সীমান্ত এলাকার বাসিন্দাদের হেজবুল্লাহর সতর্কবার্তা

B
BN DESK | 06 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার