Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইসরায়েলি হামলায় লেবাননে এক দিনেই নিহত ৪০

BN DESK
10 May 2026, 08:17 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতি অমান্য করে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলে হামলায় ৪০ জন নিহত এবং শিশুসহ ১৩ জন আহত হয়েছেন। এসময় এলাকাটির ৯টি গ্রাম থেকে বাসিন্দাদের জোরপূর্বক সরে যেতে সতর্কতা জারি করে আইডিএফ। শনিবার (৯ মে) স্থানীয় সময় এ হামলা করা হয়  বলে জানিয়েছে রয়টার্স।

এদিকে ইসরায়েলি বাহিনীর ওপর ২০ টিরও বেশি হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ। গোষ্ঠিটি ইসরায়েলের উত্তরাঞ্চলের একাধিক শহরে আইডিএফকে লক্ষ্য করে রকেট, কামান ও ড্রোন হামলা চালিয়েছে। হামলায় তিন ইসরায়েলি সেনা আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার মধ্যেই ইসরায়েল ও লেবাননের দুই দিনব্যাপী আলোচনা শুরু হতে যাচ্ছে ওয়াশিংটনে। 
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নতুন দফা এ আলোচনা অনুষ্ঠিত হবে ১৪ ও ১৫ মে ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় লেবাননে এক দিনেই নিহত ৪০

B
BN DESK | 10 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার