Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইসরায়েলি হামলায় হুতি প্রধানমন্ত্রী নিহত

BN DESK
10 October 2025, 04:02 PM পড়তে ১ মিনিট
ইসরায়েলি হামলায় হুতি প্রধানমন্ত্রী নিহত

ইয়েমেনের রাজধানী সানার একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় ইরান-সমর্থিত হুতিদের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি নিহত হয়েছেন।

আজ শুক্রবার (২৯ আগস্ট)  স্থানীয় সংবাদমাধ্যম আল-জুমহুরিয়া টেলিভিশনের বরাতে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, রাহাভির সঙ্গে তার বেশ কয়েকজন সহযোগীও প্রাণ হারিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, এ হামলাটি ছিল সানার বাইরে হুতি সরকারের প্রতিরক্ষামন্ত্রীসহ প্রায় ১০ শীর্ষ মন্ত্রীর ওপর চালানো আরেকটি আক্রমণের বাইরে আলাদা অভিযান। ওই বৈঠকে হুতি নেতা আবদুল মালিক আল-হুতির ভাষণ শোনার কথা ছিল।সেই হামলার ফলাফল এখনো পরিষ্কার নয়।

ইসরায়েলি চ্যানেল কান জানায়, এক বছর ধরে প্রধানমন্ত্রী পদে ছিলেন রাহাভি, তবে আন্তর্জাতিক স্বীকৃতি পাননি তিনি। অন্যদিকে এন টুয়েলভের খবরে বলা হয়, তিনি ইরান ও হিজবুল্লাহর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং সরাসরি অনুমোদন দিয়েছিলেন ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণের।

আরব গণমাধ্যমগুলো জানায়, প্রায় ১০ দফা হামলা চালানো হয়েছে ইয়েমেনের সানায়। ইয়েমেনি সূত্রের বরাতে কান আরও জানায়, প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরেও হামলা চালিয়ে হত্যা করা হয়েছে হুতি সরকারের কয়েকজন নেতাকে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় হুতি প্রধানমন্ত্রী নিহত

B
BN DESK | 29 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার