Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইসরায়েলের কারণে মধ্যপ্রাচ্য পরমাণু অস্ত্র মুক্ত রাখা যাচ্ছে না: সৌদি

BN DESK
07 September 2026, 01:08 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত করার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে সৌদি আরব। জাতিসংঘে নিযুক্ত সৌদি আরবের স্থায়ী প্রতিনিধি ড. আবদুল আজিজ আল-ওয়াসিল পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) ১১তম পর্যালোচনা সম্মেলনে দেওয়া ভাষণে এই অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, একটি নিরাপদ ও স্থিতিশীল অঞ্চল গঠনের পথে ইসরায়েলের এই চুক্তিতে স্বাক্ষর না করার একগুঁয়েমি সবচেয়ে বড় বাধা হিসেবে কাজ করছে।

সৌদি প্রতিনিধি তার বক্তব্যে এনপিটি চুক্তির পূর্ণ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি স্পষ্ট করে বলেন, নিরস্ত্রীকরণ এবং পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মধ্যে ভারসাম্য রক্ষা করা জরুরি। আল-ওয়াসিল জোর দিয়ে বলেন, পরমাণু অস্ত্রের ব্যবহার থেকে বিশ্বকে রক্ষা করার একমাত্র নিশ্চিত পথ হলো এই অস্ত্রের সম্পূর্ণ নির্মূল। একই সঙ্গে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) তত্ত্বাবধানে সদস্য দেশগুলোর পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার নিশ্চিত করার পক্ষেও তিনি সওয়াল করেন। আঞ্চলিক নিরাপত্তা প্রসঙ্গে তিনি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশটিকে আইএইএ'র সঙ্গে পূর্ণ সহযোগিতার আহ্বান জানান।

মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং ফিলিস্তিন সংকট নিয়েও সম্মেলনে বিস্তারিত কথা বলেন সৌদি প্রতিনিধি। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং লেবানন ও ফিলিস্তিনে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানায় রিয়াদ। ড. আল-ওয়াসিল স্পষ্টভাবে বলেন, ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই অঞ্চলে স্থায়ী শান্তি সম্ভব নয়। তিনি ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার চেষ্টা এবং জেরুজালেমের ঐতিহাসিক ও আইনি মর্যাদা পরিবর্তনের যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে সতর্ক করেন।

সূত্র: সৌদি গেজেট

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ইসরায়েলের কারণে মধ্যপ্রাচ্য পরমাণু অস্ত্র মুক্ত রাখা যাচ্ছে না: সৌদি

B
BN DESK | 30 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার