Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইসরায়েলের জেরুজালেম-আশাদোদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

BN DESK
10 October 2025, 02:11 PM পড়তে ১ মিনিট
ইসরায়েলের জেরুজালেম-আশাদোদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের বিভিন্ন এলাকা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের সামরিক বাহিনী। এরইমধ্যে জেরুজালেম ও আশদোদ এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাত হেনেছে বলে ইসরাইলি গণমাধ্যমগুলো জানিয়েছে।

সোমবার (২৩ জুন) টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে কয়েক ধাপে ইরান থেকে প্রায় ১৫টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বেশ কয়েকটি এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতের খবর পাওয়া গেছে। এর আগে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে ইসরাইলজুড়ে সাইরেন বাজতে থাকে। এসময় নাগরিকদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেয়া হয়।

টাইমস অব ইসরায়েল বলছে, দক্ষিণ ইসরাইলের আশদোদ এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতের খবর পেয়ে চিকিৎসাকর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। এছাড়া ইরান থেকে ছোড়া আরও একটি ক্ষেপণাস্ত্রের আঘাতের মধ্যে উত্তর ইসরাইলের নতুন করে সাইরেন বেজে উঠার খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ইসরায়েলের জেরুজালেম-আশাদোদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

B
BN DESK | 23 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার