Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা

BN DESK
02 September 2026, 10:37 PM পড়তে ১ মিনিট
ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের হোদেইদাহ বন্দরে হামলা চালানোর একদিন পর ইসরায়েলের প্রধান বিমানবন্দরে দ্বিতীয় বারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল সেনাবাহিনী। 

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়ারয়া সারে জানিয়েছেন, হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ফিলিস্তিন-২ নামের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এর একদিন আগে হুতি পরিচালিত হোদেইদাহ বিমানবন্দরে বিমান হামলা চালায় ইসরায়েল।

 ইসরায়েল সেনাবাহিনী টেলিগ্রামে আরও জানায়, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইসরায়েলের একাধিক স্থানে সাইরেন বেজে ওঠে। তবে ওই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে। খবর : আরব নিউজ 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা

B
BN DESK | 22 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার