Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইসরায়েলের প্রধান বেন গুরিয়ান বিমানবন্দরে ভয়াবহ হামলা

BN DESK
05 April 2026, 10:12 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা এ হামলা চালিয়েছে। রোববার (৫ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তারা ড্রোন ও ক্লাস্টার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমানবন্দরটিতে হামলা চালানো হয়েছে। এই হামলায় উন্নত ড্রোন ও ক্লাস্টার মিউনিশন ব্যবহার করা হয়েছে। এদিকে একই সময়ে বিমানবন্দরটিতে একটি ‘হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল’ (বিপজ্জনক পদার্থ) সংক্রান্ত ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস। 

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি প্যাকেজ থেকে ধোঁয়া বের হতে দেখা গেলে সতর্কতা জারি করা হয়। ঘটনার পরপরই বিমানবন্দরের সকল কর্মীকে সরিয়ে নেওয়া হয় এবং বিশেষজ্ঞ দল পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদার্থটির প্রকৃতি শনাক্ত এবং তা নিরাপদে অপসারণের কাজ চালিয়ে যাচ্ছে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ইসরায়েলের প্রধান বেন গুরিয়ান বিমানবন্দরে ভয়াবহ হামলা

B
BN DESK | 05 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার