Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারের ঘোষণা হুথির

BN DESK
02 September 2026, 10:22 PM পড়তে ১ মিনিট
ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারের ঘোষণা হুথির

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানে চতুর্থ ধাপে প্রবেশ করেছে। নতুন ঘোষণায় তারা জানায়, এবার থেকে ইসরায়েলি বন্দর ব্যবহারে জড়িত যে কোনো দেশের যে কোনো কোম্পানির জাহাজ তাদের হামলার লক্ষ্য হবে, যদি তা হুতিদের ড্রোন বা ক্ষেপণাস্ত্রের আওতায় পড়ে।

রোববার রাজধানী সানায় এক বিবৃতিতে হুতি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট সব জাহাজকে এখন থেকে আমরা বৈধ লক্ষ্য মনে করব। গাজায় চলমান যুদ্ধকে ‘গণহত্যা’ বলে উল্লেখ করে হুতিরা আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতাকে দায়ী করেছে। তাদের দাবি, ইসরায়েলের আগ্রাসন বন্ধ ও গাজা অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত তারা তাদের সামরিক অভিযান চালিয়ে যাবে। হুতিদের পক্ষ থেকে সব আন্তর্জাতিক শিপিং কোম্পানিকে সতর্ক করে বলা হয়েছে-ইসরায়েলি বন্দর ব্যবহারে সম্পৃক্ততা বন্ধ না করলে, তাদের জাহাজও হুমকির মুখে পড়বে।

তবে হুতিরা জানিয়েছে, যদি ইসরায়েল গাজায় সামরিক অভিযান বন্ধ করে এবং অবরোধ প্রত্যাহার করে, তাহলে তারাও সব ধরনের হামলা স্থগিত করবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারের ঘোষণা হুথির

B
BN DESK | 28 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার