Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ‘বিরল বৈঠকে’ বসছে সিরিয়া

BN DESK
02 September 2026, 11:47 PM পড়তে ১ মিনিট
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ‘বিরল বৈঠকে’ বসছে সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : আজারবাইজান সফর করছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার। কূটনৈতিক সূত্রের বরাতে বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, তার এই সফরের ফাঁকে বাকুতে সিরীয় ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে একটি বিরল বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানিয়েছে, শারার বাকু সফরের ফাঁকে স্থানীয় সময় শনিবার একজন সিরীয় কর্মকর্তা ও একজন ইসরায়েলি কর্মকর্তার মধ্যে একটি বৈঠক হবে। তবে এতে অংশ নেবেন না প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।

ধারণা করা হচ্ছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টিই এই আলোচনার প্রধান বিষয় হবে।  

গত বছরের ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতি ঘটে। আসাদের পতনের পর সিরিয়ায় শত শত হামলা চালিয়ে ইসরায়েল। এ ছাড়া আসাদের ক্ষমতাচ্যুতির পর সিরিয়ায় ইসরায়েলের সামরিক উপস্থিতি আগের তুলনায় অনেক বেড়েছে। এদিকে শারা বারবার বলে আসছেন যে তিনি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনও সংঘাত চাননা।

গত মে মাসে রিয়াদে শারার সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, তিনি আশা প্রকাশ করছেন যে সিরিয়া অন্যান্য আরব রাষ্ট্রের সঙ্গে যোগ দেবে- যারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে।  

ট্রাম্প বলেন, শারা হ্যাঁ বলেছেন। তবে তাদের এনিয়ে অনেক কাজ করতে হবে। 

বার্তাসংস্থা এএফপি বলছে, ইসরায়েল আজারবাইজানের প্রধান অস্ত্র সরবরাহকারী একটি দেশ। দেশটিতে তাদের উল্লেখযোগ্য কূটনৈতিক উপস্থিতি রয়েছে।  

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ‘বিরল বৈঠকে’ বসছে সিরিয়া

B
BN DESK | 13 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার