Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, নিহত ২

BN DESK
02 September 2026, 06:12 AM পড়তে ১ মিনিট

নতুন সর্বোচ্চ নেতা দায়িত্ব নেয়ার পরই ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত ২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি সেবা বিভাগ। হামলায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

ইয়েহুদে একটি কন্সট্রাকশন সাইটে ক্ষেপণাস্ত্রের টুকরোর আঘাতে গুরুতর আহত হওয়ার পর প্রায় ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেন প্যারামেডিকরা। নিহত ব্যক্তি চীনের একজন বিদেশি শ্রমিক ছিলেন।

একই স্থানে থাকা আরেকজন সমবয়সী চীনা শ্রমিক গুরুতর আহত হলে তাকে শেবা মেডিকেল সেন্টারে নেয়া হয়। পরে সেখানে তার মৃত্যু হয়। জরুরি সেবা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, তিনটি ঘটনাতেই সংশ্লিষ্ট নির্মাণ শ্রমিকরা সাইরেন বাজানোর সময় সুরক্ষিত আশ্রয়স্থলে ছিলেন না।

নির্মাণস্থলে কর্মরত এক শ্রমিক বলেন, ‘সাইরেন বাজতে শুরু করলে আমরা নিরাপদ কক্ষে ঢুকে পড়ি। হঠাৎ করে আমরা খুব জোরে একটি শব্দ শুনতে পাই। নিরাপদ কক্ষের অ্যাকুস্টিক ছাদটি আমাদের ওপর ভেঙে পড়ে। পুরো ভবন ধুলায় ভরে যায়। বাইরে বের হয়ে দেখি দুইজন শ্রমিক মেঝেতে পড়ে আছেন এবং চারদিকে রক্ত ছড়িয়ে আছে। আমি জানি না কেন তারা নিরাপদ কক্ষে ঢোকেননি।’

অন্য একটি ঘটনায় অর ইয়েহুদায় সাইরেন বাজানোর সময় সুরক্ষিত স্থানে না থাকায় একজন ব্যক্তি গুরুতর আহত হন। তেল আবিব পুলিশ ডিসট্রিক্টের উপ-কমান্ডার জিহাদ হাসান বলেন, ‘তিনি সম্ভবত সতর্কবার্তার সময়ই বের হয়েছিলেন এবং ঠিক এই রাস্তার ওপরেই ছিলেন।’

ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘সংস্কার কাজ চলাকালে আমরা সতর্কবার্তা পাই, কিন্তু দৌড়ে যাওয়ার মতো কোনো জায়গা ছিল না।’

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় তেহরানে প্রাণ হারান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তার হত্যাকাণ্ডের পর নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব ন্যস্ত হয় অ্যাসেম্বলি অব এক্সপার্টসের হাতে।

তারা সবকিছু পর্যালোচনা করে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য ভোট প্রদান করেন। আর তাদের ভোটের ভিত্তিতেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন আলি খামেনির দ্বিতীয় পুত্র মোজতবা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, নিহত ২

B
BN DESK | 10 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার