Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইসরায়েলে ৩০ মিনিটে ইরানের ২৭ ক্ষেপণাস্ত্রের আঘাত

BN DESK
10 October 2025, 10:22 AM পড়তে ১ মিনিট
ইসরায়েলে ৩০ মিনিটে ইরানের ২৭ ক্ষেপণাস্ত্রের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক : ইরান দুই দফায় মোট ২৭টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। প্রথম দফায় ২২টি এবং দ্বিতীয় দফায় পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। দুই দফার হামলার মধ্যে সময়ের ব্যবধান ছিল আধা ঘণ্টারও কম। আর এমন প্রেক্ষাপটে নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এমনটি জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। 

হামলার লক্ষ্যবস্তু ও এলাকা ছিল ব্যাপক-এর মধ্যে রয়েছে অধিকৃত সিরিয়ার গোলান মালভূমি, আপার গালিলি অঞ্চল, উত্তর ও মধ্য উপকূলীয় অঞ্চল। মোট ১০টি স্থানে সরাসরি ক্ষেপণাস্ত্র বা বড় আকারের শার্পনেল আঘাত হেনেছে এবং এসব স্থানে বিশেষ করে তেল আবিব ও হাইফায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে কোন ধরনের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। ইসরায়েলি জরুরি চিকিৎসা সেবা বিভাগের প্রাথমিক তথ্যে জানা গেছে, এ হামলায় অন্তত ১৬ জন আহত হয়েছে। চিকিৎসাকর্মীরা এখনও ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তল্লাশি চালাচ্ছে যাতে নিশ্চিত হওয়া যায় যে সব আহতকে চিকিৎসা দেয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এত কাছাকাছি সময়ের ব্যবধানে দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা এই প্রথম দেখা গেল। সাধারণত একেক দফার মধ্যে কয়েক ঘণ্টার ব্যবধান থাকে, কিন্তু এবার দুটির ব্যবধান ছিল আধা ঘণ্টারও কম। খবর : আল জাজিরা।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ইসরায়েলে ৩০ মিনিটে ইরানের ২৭ ক্ষেপণাস্ত্রের আঘাত

B
BN DESK | 22 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার