Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ‘পুরো বিশ্বকে রক্ষা’ করছে, দাবি নেতানিয়াহুর

BN DESK
02 September 2026, 07:14 AM পড়তে ১ মিনিট

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর মাধ্যমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ‘পুরো বিশ্বকে রক্ষা’ করছে। গতকাল বৃহস্পতিবার এ কথা বলেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

 

খবরে বলা হয়, নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েলি হামলায় ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তেহরান এখন আর ইউরেনিয়াম সমৃদ্ধ করতে বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারছে না। তবে এসব দাবির সপক্ষে কোনো প্রমাণ দেননি তিনি।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা জিতছি এবং ইরান ধ্বংস হয়ে যাচ্ছে।’ তিনি জানান, এই অভিযানের লক্ষ্য হলো ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি নির্মূল করা; যাতে সেগুলো মাটির গভীরে নিয়ে যাওয়ার আগেই ধ্বংস করা যায় এবং আকাশপথে হামলা চালিয়ে আর ঠেকানো সম্ভব না হয় এমন পরিস্থিতি তৈরি না হয়।’

‘ইরানের জনগণ যাতে নিজেদের ভাগ্য নিজেরা নির্ধারণ করতে পারেন, সে পরিবেশ তৈরি করাও’ এ অভিযানের উদ্দেশ্য বলে উল্লেখ করেন নেতানিয়াহু।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে নেতানিয়াহু বলেন, তাদের দুইজনের ‘চিন্তাভাবনা অভিন্ন’। একই সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে এ যুদ্ধে টেনে এনেছে বলে ওঠা দাবিকে ‘ভুয়া খবর’ হিসেবে নাকচ করে দেন তিনি।

নেতানিয়াহু বলেন, ‘কেউ কি সত্যিই মনে করেন যে প্রেসিডেন্ট ট্রাম্পকে কেউ বলে দিতে পারেন, তার কী করা উচিত? এটা ভাবাই যায় না।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ‘পুরো বিশ্বকে রক্ষা’ করছে, দাবি নেতানিয়াহুর

B
BN DESK | 20 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার