Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইসলামাবাদে পৌঁছালেন মার্কিন প্রতিনিধিরা

BN DESK
11 April 2026, 06:22 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে আলোচনায় যোগ দিতে পাকিস্তানে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও শীর্ষ উপদেষ্টা স্টিভ উইটকফ।

ভ্যান্স শুক্রবার এয়ার ফোর্স টুতে ওয়াশিংটন ত্যাগ করেন। তিনি মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। এরআগে শুক্রবার ইসলামাদে পৌঁছায় ইরানি প্রতিনিধি দল। ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন সংসদ স্পিকার বাঘের কালিবাফ এবং এতে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি আলী বাঘেরি কানি এবং শনিবার ইসলামাবাদে ইতোমধ্যে উপস্থিত থাকা অন্যান্যরা।

পাকিস্তানের শীর্ষ কূটনীতিক ইসহাক দার, সেনাপ্রধান আসিম মুনির, জাতীয় সংসদের স্পিকার আয়াজ সাদিক এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইরানি প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ইসলামাবাদে পৌঁছালেন মার্কিন প্রতিনিধিরা

B
BN DESK | 11 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার